২০২৪-র জন্য নির্বাচনী পরিসংখ্যান

এখন যেহেতু ২০২৪ সালের নির্বাচন হয়ে গেছে, আমরা আনন্দের সঙ্গে আমাদের ভোট পড়ার পরিসংখ্যান আপনাদের জানাচ্ছি!

২০২৪ সালে আমাদের মোট ভোটার সংখ্যা ছিল ১৪,৯৫৯। তাঁদের মধ্যে, ৩,৪১৫ জন ভোটার ব্যালট দাখিল করেছেন, যা সম্ভাব্য ভোটারদের ২২.৮%।

আমাদের আগের বছরের ২৭.৮% ভোটদানের তুলনায় কম ভোট পড়েছে।

আমরা ব্যালট দাখিলের সংখ্যাতেও বৃদ্ধি/হ্রাস লক্ষ্য করেছি, ৪,২৪৭ থেকে ৩,৪১৫, যা -১৯.৬% কম। Read More

২০২৪ সালের OTW-র নির্বাচনী ফলাফল

নির্বাচনী সমিতি আমাদের সকল প্রার্থীকে এই বছরের নির্বাচনে তাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছে। এই সঙ্গে, আমরা আনন্দের সাথে ২০২৪ সালের নির্বাচনের ফল ঘোষণা করছি।

নিম্নলিখিত প্রার্থীরা (বর্ণানুক্রমে সাজানো) পরিচালক পর্ষদে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন:

  • Erica Frank
  • Rachel Linton

পরিচালক পর্ষদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ১লা অক্টোবর শুরু করবে। আমরা পরিচালক পর্ষদের নতুন সদস্যদের তাঁদের কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই।

নির্বাচনী মরসুম শেষ হল। খবর প্রচার করে, প্রার্থীদের প্রশ্ন করে, এবং অবশ্যই, ভোটদান করে যাঁরা সবাই এতে জড়িত হয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ! আমরা আবার পরের বছর আপনাদের সাথে দেখা করার জন্য উদগ্রীব রইলাম।


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

২০২৪ OTW নির্বাচনী সময়সূচী এবং সদস্যপদের সময়সীমা

OTW নির্বাচনী সমিতি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে পরিচালক মন্ডলীর নতুন সদস্য পেতে ২০২৪ সালের নির্বাচন সময়সূচী পোস্ট করা হয়েছে!

এই বছরের নির্বাচন ১৬ই থেকে ১৯শে আগস্ট তারিখে অনুষ্ঠিত হবে। তার মানে, ২১শে জুন কর্মীদের তাদের প্রার্থীপদ দাখিল করার শেষ দিন।

প্রতি বছরের মতো, নির্বাচনী সদস্যপদ পাওয়ার শেষ তারিখ ৩০শে জুন। আপনি যদি ভোটদানে আগ্রহী হন, সেই দিন যেন আপনার সদস্যপদ সক্রিয় থাকে তা দেখবেন। অনুগ্রহ করে নোট করুন যে আপনার অনুদানের প্রাপ্তি মার্কিন পূর্ব সময় অনুযায়ী হবে, সুতরাং আপনার রসিদে যদি অনুদানের তারিখটি ১৯:৫৯ ৩০শে জুন ২০২৪ সালের পরে হয়, তাহলে আপনি ভোট দেওয়ার যোগ্য হবেন না। আপনার অনুদান সময়সীমার আগে তৈরি হয়েছিল কিনা তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত থাকেন তবে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ ফর্ম ব্যবহার করে এবং ” আমার সদস্যপদটি কি বর্তমান / আমি ভোট দেওয়ার যোগ্য?” নির্বাচন করে আমাদের উন্নয়ন ও সদস্যপদ কমিটিতে যোগাযোগ করুন। Read More