এটি ২০২৬ সালের নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচী। নির্বাচনের কিছু অনুষ্ঠান, যেমন প্রার্থীদের প্রশ্নোত্তর পর্ব এবং লাইভ চ্যাট শুধুমাত্র ইংরাজিতে পাওয়া যাবে। আপনি যদি এগুলোর সমন্ধে আরো তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে এই পৃষ্ঠার বাম দিকে ভাষা সূচীতে গিয়ে “English” (ইংরাজি) সিলেক্ট করে এই নির্বাচন সময়সূচীর ইংরেজি সংস্করণ পড়ুন।
১৯ জুন
- প্রার্থী হওয়ার সময়সীমা রাত ১১:৫৯ ইউটিসি। প্রার্থীদের এই সময়ের মধ্যে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) এর সদস্য হয়ে যেতে হবে।
- প্রার্থীদের পরিলেখ ও প্ল্যাটফর্ম, এই দুটি নির্বাচন সমিতিকে রাত ১১:৫৯ ইউটিসি-র মধ্যে জমা দিয়ে দিতে হবে।
২১ জুন
- প্রার্থীদের নাম প্রকাশ্যে ঘোষণা করা হবে এবং পরিলেখ ও প্ল্যাটফর্ম প্রকাশিত করা হবে।
৩০ জুন
- আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার জন্য সদস্য হওয়ার নির্দিষ্ট সময়সীমা।
- যে কেউ ১লা জুলাই, ২০২৫ এবং ৩০শে জুন, ২০২৬ এর মধ্যে সদস্য হয়ে থাকলে, (উভয় তারিখগুলি অন্তভুর্ক্ত, ইউটিসি সময় মতে), এই নির্বাচনে ভোট দিতে পারবেন। রসিদ ইউটিসি (UTC) অনুযায়ী কাটা হয়। আপনার অনুদানের তারিখ জানতে আপনার রসিদ দেখুন। আপনার রসিদে অনুদানের তারিখটি যদি ৩০ শে জুন এর পরে হয়, তাহলে আপনি ভোট দেওয়ার যোগ্য হবেন না। আপনার অনুদান সময়সীমার আগে তৈরি হয়েছিল কিনা তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত থাকেন তবে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ ফর্মে “Is my membership current/Am I eligible to vote?” (“আমার সদস্যপদটি কি বর্তমান / আমি কি ভোট দেওয়ার যোগ্য?”) নির্বাচন করে আমাদের উন্নয়ন ও সদস্যপদ কমিটির সঙ্গে যোগাযোগ করুন।
২৬ জুলাই
- যোগ্য ভোটারদের ইমেলের দ্বারা ভোটার নির্দেশাবলী পাঠানো হবে।
৪ আগস্ট
- আপনি যদি নির্বাচনের সম্পূর্ণ সময়ই ইমেল থেকে দূরে থাকেন, তাহলে আপনার প্রতিনিধিত্ব করার (proxy) অনুরোধ নিয়ে নির্বাচন কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য এটা নির্দিষ্ট সময়সীমা।
১৪-১৭ আগস্ট
- শুক্রবার সকাল ১২:০১ টা ইউটিসি থেকে সোমবার রাত ১১:৫৯ টা ইউটিসি পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৮ আগস্ট
- নির্বাচনের ফলাফল ঘোষণা।
২৫ আগস্ট
- পুণর্গননার অনুরোধের জন্য সময়সীমা শেষ।
১লা অক্টোবর
- বোর্ডের হস্তান্তর শুরু হবে।
পূর্ববর্তী বছরগুলির সময়সূচী ইতিহাস পৃষ্ঠাতে পাওয়া যাবে।
২০২৭ সালের নির্বাচন সময়সূচী এখনও উপলব্ধ নয়।